Legalআইনি

Terms & Conditionsশর্তাবলী

The legal terms governing your use of Ali Ro-jin Care Institute Ltd. services, residences, hospital facilities and share-ownership offerings.আলী রো-জিন কেয়ার ইনস্টিটিউটের সেবাসমূহ, আবাসন, চিকিৎসা সুবিধা ও শেয়ার-মালিকানা ব্যবহারের আইনগত শর্তাবলী।

Please read carefully. These Terms & Conditions form a binding agreement between you and Ali Ro-jin Care Institute Ltd.. By using our website or services, you accept these terms in full.অনুগ্রহ করে মনোযোগ সহকারে পড়ুন। এই শর্তাবলী আপনার এবং আলী রো-জিন কেয়ার ইনস্টিটিউটের মধ্যে একটি আইনগত চুক্তি। আমাদের ওয়েবসাইট বা সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলী সম্পূর্ণ মেনে নিচ্ছেন।

1. Acceptance of Terms১. শর্তাবলীর গ্রহণযোগ্যতা

By accessing or using the website, services, residences, hospital facilities, or share-ownership offerings of Ali Ro-jin Care Institute Ltd. ("ARCI", "we", "us"), you agree to be bound by these Terms & Conditions. If you do not agree, please do not use our services.আলী রো-জিন কেয়ার ইনস্টিটিউট ("ARCI", "আমরা", "আমাদের")-এর ওয়েবসাইট, সেবা, আবাসন, হাসপাতাল সুবিধা বা শেয়ার-মালিকানা সুযোগ ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলী দ্বারা আবদ্ধ হতে সম্মত হচ্ছেন। আপনি যদি এগুলো মেনে নিতে রাজি না হন, তবে দয়া করে আমাদের সেবা ব্যবহার করবেন না।

These terms apply to residents, family members, visitors, investors, shareholders, employees, partners and any user of our digital or physical premises.এই শর্তাবলী নিবাসী, পরিবারের সদস্য, দর্শনার্থী, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার এবং আমাদের ডিজিটাল বা ফিজিক্যাল প্রাঙ্গণ ব্যবহারকারী সকলের জন্য প্রযোজ্য।

2. Services Provided২. সেবাসমূহ

ARCI offers an integrated senior-living and healthcare ecosystem including studio apartments, on-campus medical care, pharmacy, library, dining, recreation and spiritual facilities.আরসিআই একটি সমন্বিত প্রবীণ আবাসন এবং স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম অফার করে যার মধ্যে স্টুডিও অ্যাপার্টমেন্ট, অন-ক্যাম্পাস চিকিৎসা সেবা, ফার্মেসী, লাইব্রেরি, ডাইনিং, বিনোদন এবং আধ্যাত্মিক সুবিধাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

Specifications, photographs, prices and availability shown on this website are indicative for preview purposes. Final terms are confirmed in writing at the time of booking, lease, share-ownership or admission.এই ওয়েবসাইটে প্রদর্শিত স্পেসিফিকেশন, ছবি, দাম এবং বুকিং প্রাপ্যতা প্রিভিউয়ের জন্য আনুমানিক। বুকিং, লিজ, শেয়ার-মালিকানা বা ভর্তির সময় লিখিতভাবে চূড়ান্ত শর্তাবলী নিশ্চিত করা হবে।

3. Resident Eligibility & Admission৩. নিবাসীর যোগ্যতা ও ভর্তি

Apartments are designed primarily for elderly residents. Admission is subject to a brief health assessment, completion of admission paperwork, and acceptance of our Resident Handbook.স্টুডিও অ্যাপার্টমেন্টসমূহ মূলত প্রবীণ নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে। আরসিআই-তে ভর্তি সংক্ষিপ্ত স্বাস্থ্য মূল্যায়ন, ভর্তি সংক্রান্ত নথিপত্র পূরণ এবং আমাদের রেসিডেন্ট হ্যান্ডবুক (নিবাসী নির্দেশিকা) মেনে নেওয়ার সাপেক্ষে সম্পন্ন হবে।

ARCI reserves the right to decline or end residency where a resident requires care that exceeds the scope of our facilities, where conduct endangers other residents, or where contractual dues remain unpaid.আরসিআই যেকোনো সময় কোনো নিবাসীর বসবাস বাতিল বা ভর্তি প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে যদি নিবাসীর প্রয়োজনীয় সেবা আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়, নিবাসীর আচরণ অন্য নিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়, অথবা চুক্তিবদ্ধ পাওনা পরিশোধ না করা হয়।

4. Medical Services Disclaimer৪. চিকিৎসা সেবা সংক্রান্ত ডিসক্লেইমার

The 50-bed ARCI Medical Center provides routine, specialist, and 24/7 emergency geriatric care. While every effort is made to provide the highest standard of care, no specific medical outcome is guaranteed.৫০ শয্যাবিশিষ্ট আরসিআই মেডিকেল সেন্টার নিয়মিত, বিশেষজ্ঞ এবং ২৪/৭ জরুরি জেরিয়াট্রিক সেবা প্রদান করে। যদিও সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিটি প্রচেষ্টা করা হয়, তবে কোনো নির্দিষ্ট চিকিৎসা ফলাফলের গ্যারান্টি দেওয়া হয় না।

In life-threatening emergencies beyond our scope, residents may be transferred to a tertiary hospital at the family's expense unless otherwise covered by insurance or the resident plan.আমাদের সেবার আওতার বাইরে কোনো অতি জরুরি জীবন-রক্ষাকারী চিকিৎসার ক্ষেত্রে, পরিবারের খরচে রোগীকে অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হতে পারে, যদি না তা স্বাস্থ্য বীমা বা বিশেষ পরিকল্পনার অধীনে কভার করা থাকে।

5. Investment & Share Ownership৫. বিনিয়োগ ও শেয়ার মালিকানা

ARCI is a social enterprise. Total project investment is approximately BDT 360 crore, financed through share ownership, crowdfunding, bank investment, and donations.আরসিআই একটি সামাজিক উদ্যোগ। মোট প্রজেক্ট বাজেট আনুমানিক BDT 360 crore, যা শেয়ার-মালিকানা, ক্রাউডফান্ডিং, ব্যাংক ঋণ এবং অনুদানের মাধ্যমে সংগৃহীত।

All projected yields, payback periods and indicative apartment prices shown on the website are forward-looking estimates based on current market assumptions. Actual returns may vary and are not guaranteed.ওয়েবসাইটে প্রদর্শিত আনুমানিক লভ্যাংশ, পে-ব্যাক পিরিয়ড এবং প্রাক্কলিত ফ্ল্যাট মূল্য বর্তমান বাজার ধারণার উপর ভিত্তি করে তৈরি। প্রকৃত ফলাফল পরিবর্তিত হতে পারে এবং এর কোনো গ্যারান্টি দেওয়া হয় না।

Annual profits or losses are distributed to shareholders through the Annual General Meeting (AGM). Shareholders may also enjoy benefits such as the right to allocate or rent apartments to family members, subject to availability and the share-ownership agreement.বার্ষিক মুনাফা বা লোকসান বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন করা হয়। শেয়ারহোল্ডাররা তাদের পরিবারের সদস্যদের জন্য অ্যাপার্টমেন্ট বুকিং বা বরাদ্দ দেওয়ার একচেটিয়া অধিকার পেতে পারেন, যা ফ্ল্যাট প্রাপ্যতা ও শেয়ার-মালিকানা চুক্তি সাপেক্ষে নিশ্চিত হবে।

For detailed investment terms, payment schedules, rebate policies, dividend distribution, withdrawal procedures, and investor rights, please refer to our Financing Policy.বিস্তারিত বিনিয়োগের শর্তাবলী, কিস্তির সময়সূচী, রিবেট নীতি, লভ্যাংশ বণ্টন, প্রত্যাহার পদ্ধতি এবং বিনিয়োগকারীদের অধিকারের জন্য দয়া করে আমাদের অর্থায়ন নীতিমালা দেখুন।

6. Fees, Payments & Refunds৬. ফি, পেমেন্ট ও রিফান্ড

All fees — including booking deposits, monthly residence charges, medical service charges and share contributions — are payable in BDT unless otherwise stated.সকল ফি — বুকিং ডিপোজিট, মাসিক আবাসন চার্জ, চিকিৎসা সেবা বিল এবং শেয়ার অবদান — অন্য কোনো উল্লেখ না থাকলে বাংলাদেশি টাকায় (BDT) পরিশোধযোগ্য।

Booking deposits are refundable up to 14 days before the scheduled move-in date, less any administrative fees. After this period, refund eligibility is governed by the signed booking contract.নির্ধারিত বসবাসের তারিখের ১৪ দিন আগে পর্যন্ত বুকিং ডিপোজিট প্রত্যাহার করা হলে প্রশাসনিক খরচ বাদে তা ফেরতযোগ্য হবে। এরপর রিফান্ডের শর্তাদি স্বাক্ষরিত বুকিং চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।

ARCI reserves the right to revise fees with no less than 60 days' written notice to existing residents and shareholders.আরসিআই ন্যূনতম ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান সাপেক্ষে বিদ্যমান নিবাসী ও শেয়ারহোল্ডারদের জন্য ফি পুনর্নির্ধারণ করার অধিকার সংরক্ষণ করে।

7. Visitors, Conduct & Campus Rules৭. দর্শনার্থী, আচরণ ও ক্যাম্পাস নিয়মাবলী

Visitors must register at the security desk and follow campus visiting hours. ARCI reserves the right to deny entry where security or resident wellbeing may be compromised.দর্শনার্থীদের অবশ্যই সিকিউরিটি ডেস্কে নাম নিবন্ধন করতে হবে এবং ক্যাম্পাসের দর্শনার্থী সময়সূচী মেনে চলতে হবে। নিরাপত্তা বা নিবাসীদের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে আরসিআই যেকোনো দর্শনার্থীর প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারে।

Residents and visitors are expected to behave with respect toward staff, fellow residents and shared property. Smoking, alcohol, gambling and unlawful substances are strictly prohibited on the campus.নিবাসী এবং দর্শনার্থীদের স্টাফ, অন্যান্য নিবাসী এবং ক্যাম্পাসের সম্পত্তির প্রতি সম্মান প্রদর্শন করার আশা করা হয়। ক্যাম্পাসের ভেতরে ধূমপান, অ্যালকোহল, জুয়া এবং যেকোনো অবৈধ মাদকদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ।

8. Privacy & Data Protection৮. প্রাইভেসী ও ডাটা সুরক্ষা

We collect personal, medical and financial information only as required to provide our services, comply with law, and operate our share-ownership programme.আমরা আমাদের সেবা প্রদান, আইন মেনে চলা এবং শেয়ার-মালিকানা প্রোগ্রাম পরিচালনার স্বার্থে শুধুমাত্র প্রয়োজনীয় ব্যক্তিগত, চিকিৎসা সংক্রান্ত এবং আর্থিক তথ্য সংগ্রহ করি।

Personal data is handled in line with applicable Bangladeshi law and our internal data-protection policy. We do not sell personal data to third parties.ব্যক্তিগত তথ্যসমূহ বাংলাদেশের প্রচলিত আইন এবং আমাদের অভ্যন্তরীণ ডাটা-সুরক্ষা নীতি অনুযায়ী পরিচালনা করা হয়। আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

Closed-circuit television (CCTV) operates throughout common areas of the campus for the safety of residents, visitors and staff.নিবাসী, দর্শনার্থী এবং কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সাধারণ স্থানসমূহে ক্লোজড-সার্কিট টেলিভিশন (CCTV) ক্যামেরা চালু রয়েছে।

9. Intellectual Property৯. বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়াল প্রপার্টি)

All website content, branding, photographs, illustrations and the "Ali Ro-jin Care Institute Ltd." name and logo are the property of ARCI or its licensors. You may not copy, reproduce or republish content without our written permission.এই ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট, ব্র্যান্ডিং, ছবি, ইলাস্ট্রেশন এবং "Ali Ro-jin Care Institute Ltd." নাম ও লোগো আরসিআই বা তার লাইসেন্সদাতাদের নিজস্ব সম্পত্তি। আমাদের লিখিত অনুমতি ছাড়া এগুলো কপি, পুনরুৎপাদন বা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

10. Limitation of Liability১০. দায়ের সীমাবদ্ধতা

To the maximum extent permitted by law, ARCI shall not be liable for any indirect, incidental, consequential or punitive damages arising from the use of our website or services.আইন অনুযায়ী সর্বোচ্চ গ্রহণযোগ্য সীমা পর্যন্ত, আরসিআই কোনো অবস্থাতেই আমাদের ওয়েবসাইট বা সেবা ব্যবহারের ফলে সৃষ্ট কোনো পরোক্ষ বা আনুষঙ্গিক ক্ষতির জন্য দায়ী থাকবে না।

Nothing in these terms excludes liability for death or personal injury caused by our gross negligence, or any other liability that cannot be excluded under applicable law.আমাদের চরম গাফিলতির কারণে সৃষ্ট কোনো শারীরিক আঘাত বা অন্য কোনো দায় যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তা এই শর্তাবলীর দ্বারা সীমাবদ্ধ হবে না।

11. Changes to These Terms১১. শর্তাবলী পরিবর্তন

We may update these Terms & Conditions from time to time to reflect changes in our services, regulations or legal requirements. The updated terms will be posted on this page with a revised "Last updated" date.আমাদের সেবা, সরকারি বিধি বা আইনি পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তিত শর্তাবলী নতুন "সর্বশেষ আপডেট" তারিখসহ এই পৃষ্ঠায় পোস্ট করা হবে।

Continued use of our services after changes are posted constitutes acceptance of the revised terms.পরিবর্তিত শর্তাবলী পোস্ট করার পর আমাদের সেবা ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন শর্তাবলীর গ্রহণযোগ্যতা হিসেবে গণ্য হবে।

12. Governing Law & Disputes১২. প্রযোজ্য আইন ও বিরোধ নিষ্পত্তি

These Terms & Conditions are governed by the laws of the People's Republic of Bangladesh. Any disputes shall be subject to the exclusive jurisdiction of the courts of Dhaka.এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। যেকোনো বিরোধের ক্ষেত্রে ঢাকার আদালতের একচেটিয়া এখতিয়ার থাকবে।

We encourage all parties to attempt to resolve disputes amicably with our management before pursuing formal legal action.যেকোনো পক্ষকে আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা নেওয়ার আগে আমাদের ম্যানেজমেন্টের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করার অনুরোধ করা হচ্ছে।

13. Contact Us১৩. যোগাযোগ

For any questions about these Terms & Conditions, please reach out to our team:এই শর্তাবলী সম্পর্কে যেকোনো প্রশ্নের জন্য দয়া করে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন:

Email: acgrmh@gmail.com, yeralidhanmondi@gmail.comইমেইল: acgrmh@gmail.com, yeralidhanmondi@gmail.com

Phone: +880 1826-204586 · +880 1737-998388 · +880 1716-642343 · +880 1339-900427ফোন: +880 1826-204586 · +880 1737-998388 · +880 1716-642343 · +880 1339-900427

Head Office: Tulip Garden, 295/ZA/3/F, Level-9/C, Sikder Real Estate, Rayerbazar, Dhaka, Bangladesh-1209প্রধান কার্যালয়: Tulip Garden, 295/ZA/3/F, Level-9/C, Sikder Real Estate, Rayerbazar, Dhaka, Bangladesh-1209

Have a question about these terms?এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন আছে?
Our team is happy to walk you through anything that needs clarification.আমাদের টিম যেকোনো বিষয় বুঝিয়ে দিতে আনন্দিত।
Contact Usযোগাযোগ